ঈদুল আযহার ছুটি ও গ্রীষ্মকালিন অবকাশ
Date : 23 - May - 2026
এতদ্বারা স্টুডেন্ট কেয়ার মডেল মাদরাসার সকল শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, ও অভিভাবক-অভিভাবিকা মহোদয়গণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঈদুল আযহা ও গ্রীষ্মকালিন ছুটি উপলক্ষে আগামী ২৫ মে ২০২৬ইং তারিখ সোমবার থেকে ০৬ জুন ২০২৬ইং তারিখ শনিবার পর্যন্ত অত্র মাদরাসার জেনারেল বিভাগ ও হিফজুল কুরআন বিভাগের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী ০৭ জুন ২০২৬ ইং তারিখ রবিবার থেকে যথাযথ ভাবে মাদরাসার সকল কার্যক্রম চলবে। ইনশাআল্লাহ
তাই মাদরাসার সকল শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীদেরকে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।
আল্লাহ আমাদের সকলকে সঠিক সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। আমিন