শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ কর্মশালা
Date : 06 - Jun - 2026
জরুরি বিজ্ঞপ্তি
তারিখ: ০৬/০৬/২০২৬ ইং (শনিবার)
সময়: সকাল ৮:৪৫ ঘটিকা
স্থান: মাদরাসা অফিস কক্ষ
সম্মানিত শিক্ষক-শিক্ষিকা বৃন্দ,
আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৬/০৬/২০২৬ ইং, রোজ শনিবার, সকাল ৮:৪৫ ঘটিকার মধ্যে মাদরাসার অফিস কক্ষে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
উক্ত দিনে নিম্নলিখিত বিষয়সমূহ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও কার্যক্রম অনুষ্ঠিত হবে—
* ছাত্র-ছাত্রীদের হাজিরা পর্যালোচনা ও উত্তোলন;
* অভিভাবকদের সাথে ফোনালাপ ও যোগাযোগ কার্যক্রম;
* বিষয়ভিত্তিক শিক্ষণ-শিখন সংক্রান্ত আলোচনা;
* শিক্ষক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম;
* শিক্ষা কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ;
* ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং পাঠদানের মানোন্নয়ন বিষয়ক আলোচনা;
* মাদরাসার সার্বিক শিক্ষার পরিবেশ ও অগ্রগতি নিয়ে মতবিনিময়।
এছাড়াও, সকলের জন্য দুপুরের ভোজনের ব্যবস্থা থাকবে।
অতএব, সকল শিক্ষক-শিক্ষিকাকে নির্ধারিত সময়ের মধ্যে মাদরাসায় উপস্থিত থেকে সভা ও কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
অনুরোধক্রমে, মো: মাহফুজুর রহমান অধ্যক্ষ স্টুডেন্ট কেয়ার মডেল মাদরাসা